কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত।
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Tuesday, December 23, 2025 31
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে -আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষ্যে “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসক প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রবাসী মেলা অনুষ্ঠিত হয়।
ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিটি Coalition for Fairer Labour Migration এবং Promoting Effective, Responsive and Inclusive Governance in Bangladesh (PERI) Program–এর আওতায় বাস্তবায়িত হয়। কর্মসূচিটি দ্য এশিয়া ফাউন্ডেশন–এর কারিগরি সহযোগিতায় এবং যুক্তরাজ্যের Foreign, Commonwealth & Development Office (FCDO)–এর আর্থিক সহায়তায় সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইমরান হোসাইন সজীব এবং জেলা কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক জনাব লিটন কান্তি চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার তৌফিক রাহাত সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
প্রবাসী মেলায় প্রবাসীদের জন্য তথ্য ও সেবামূলক বিভিন্ন স্টল স্থাপন করা হয়, যেখানে নিরাপদ ও বৈধ অভিবাসন, দক্ষতা উন্নয়ন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ, প্রবাসী কল্যাণ এবং অভিযোগ প্রতিকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়। এই আয়োজনের মাধ্যমে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও দায়িত্বশীল অভিবাসন ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।
Recent Comments (0)