The Migrant Voice
+880 1768 495454
অভিবাসন খবর

ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীদের স্বস্তি: মধ্যপ্রাচ্যের ৬ দেশের বিশেষ উদ্যোগ

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক পরিস্থিতির কারণে ছুটিতে বাংলাদেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য স্বস্তির খবর দিয়েছে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ। সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও বাহরাইন—এই দেশগুলো বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Sunday, March 15, 2026 39


ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীদের স্বস্তি: মধ্যপ্রাচ্যের ৬ দেশের বিশেষ উদ্যোগ

শনিবার (১৪ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে বাংলাদেশে অবস্থানরত যেসব প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সংশ্লিষ্ট দেশের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করে সহজেই ভিসা নবায়নের সুযোগ রাখা হয়েছে। অনেক ক্ষেত্রে অনলাইন মাধ্যমেও এই আবেদন করা সম্ভব।

এদিকে মানবিক দিক বিবেচনায় কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। দেশ তিনটি জানিয়েছে, যেসব কর্মীর এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে রয়েছে, তাদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আরও এক মাস বাড়িয়ে দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় অনেক প্রবাসী সময়মতো কর্মস্থলে ফিরতে পারছিলেন না। এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে সক্রিয় উদ্যোগ গ্রহণ করে। সরকারের সেই প্রচেষ্টার ফলেই মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রবাসী কর্মীদের সহায়তায় এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসীদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দ্রুত নিজ নিজ নিয়োগকর্তা বা কফিলের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

Download PDF


0 মন্তব্য সাইন-ইন
User Profile
Recent Comments (0)